Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাংলাদেশ তরুণ লেখক ফোরামের আহবায়ক কমিটি গঠন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: নবীন ও তরুণ লেখকদের একক ও যৌথ বই প্রকাশে সহায়তা করা ও ভবিষ্যতে এ সংগঠনটি সকল সদস্যদের যৌথ মালিকানায় একটি প্রকাশনা প্রতিষ্ঠান করার পরিকল্পনা নিয়ে বাংলাদেশ তরুণ লেখক ফোরাম’-এর কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠিত হয়েছে। ওই কমিটিতে তরুণ লেখক জিয়াউল হাসানকে আহ্বায়ক ও নুর মোহাম্মদ সিরাজীকে সদস্য-সচিব করা হয়েছে। এ কমিটিতে অন্যরা হচ্ছেন- মোঃ আশিকুর রহমান (যুগ্ম আহবায়ক), আবুল বাশার শেখ (যুগ্ম আহবায়ক (২) ,মোঃ মুক্তার হোসেন (যুগ্ম আহবায়ক) ৩ এছাড়া লোকমান হাকিম (সদস্য),আফরিন শিলা (সদস্য), শেখ সোহাগ রেহমান (সদস্য), শহীদ মুহাম্মদ (সদস্য)।

এ আহবায়ক কমিটি আগামি তিন মাসের মধ্যে  আনুষ্ঠানিকভাবে একটি পূর্ণাঙ্গ নির্বাহী কমিটির  করার প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানান।

নূর মোহাম্মদ সিরাজী সখীপুর প্রেসক্লাবের সম্মাণিত সহযোগী সদস্য। তিনি একজন তরুণ লেখক ও সাংবাদিক।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version