Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাড্ডায় ছেলে ধরা সন্দেহে নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় ৩ জনের ৪ দিনের রিমান্ড

নিউজ টাঙ্গাইল ডেস্ক: রাজধানীর বাড্ডায় ছেলে ধরার সন্দেহে গণপিটুনি দিয়ে এক নারীকে হত্যার ঘটনায় গ্রেফতার তিন যুবকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন- জাফর, শাহীন, বাপ্পী। সোমবার আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে রিমান্ড বাতিলের আবেদন করেন আসামিদের আইনজীবীরা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার রাতে মোবাইল ফোনের ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেফতার করে পুলিশ।
বাড্ডা থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রাজ্জাক নিউজ টাঙ্গাইলকে রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, শনিবার (২০ জুলাই) সকালে উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে ওই নারীকে পিটিয়ে আহত করে বিক্ষুব্ধ জনতা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version