Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাবেশিপ্রতৃশ্রেকপ’র টাঙ্গাইল সদর উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের টাঙ্গাইল সদর উপজেলার প্রথম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে সংগঠনের কেন্দ্রীয়, বিভিন্ন জেলা এবং উপজেলা হতে আগাত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়।সম্মেলনে মোঃ শাহীন মিয়া সভাপতি, মোঃ শামীম-আল-মামুন সাধারণ সম্পাদক এবং মোঃ জহিরুল ইসলাম’কে সাংগঠনিক সম্পাদক করে টাঙ্গাইল সদর উপজেলার ৩১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে কেন্দ্র ঘােষিত বিভিন্ন কর্মসূচি পালন এবং ৫ দফা দাবি উত্থাপন করে বক্তব্য রাখেন, ঢাকা উত্তর ও দক্ষিণ জেলা, জামালপুর, ময়মনসিংহ, কিশােরগঞ্জ, নেত্রকোণা, সিরাজগঞ্জ, কুড়িগ্রামসহ অন্যান্য জেলা উপজেলার নেতৃবৃন্দ।

এছাড়াও টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত বেসরকারি কলেজ, স্কুল এবং মাদরাসার অফিস সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল জেলার সভাপতি মাে. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক রাজন চন্দ্র দাস-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কেন্দ্রীয় কমিটির আইন ও সমজোতা বিষয়ক উপ-কমিটির আহবায়ক মােঃ জুলমত আলী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version