Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাসাইলের কাউলজানী ইউপি’র ৬নং ওয়ার্ডের কামরুলের ফুটবল মার্কার বিশাল মিছিল

নিউজ ডেস্ক :টাঙ্গাইলের বাসাইল উপজেলার আসন্ন ২নং কাউলজানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের ২ বারের নির্বাচিত বর্তমান মেম্বার ও মেম্বার পদপ্রার্থী কামরুল সিকদারকে বিজয়ী করেতে এলাকাবাসী বিশাল মিছিল করেছেন।

সোমবার বিকেলে ৬নং ওয়ার্ডের ২ বারের নির্বাচিত বর্তমান মেম্বার ও মেম্বার প্রার্থী কামরুল সিকদারের নিজ বাড়ির সামনে থেকে মিছিলটি বের হয়।

কাউলজানী ইউপি’র ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও মেম্বার পদপ্রার্থী কামরুল সিকদার বলেন, আমাদের ৬ং ওয়ার্ডের এলাকাবাসী আমাকে ভালোবেসে ২ বার নির্বাচিত করেছেন। এবারও আমাকে এলাকাবাসী ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

বিগত দিনেও আমি এলাকার মানুষের পাশে ছিলাম আবারও নির্বাচিত হয়ে মানুষের পাশে থাকতে চাই।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version