Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাসাইলে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলার আদাজান উত্তপাড়া এলাকা থেকে জন মিয়া (৪০) নামের এক ব্যাটারী চালিত অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। জন মিয়া দেলদুয়ার উপজেলার ইসলামপুর গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুহিন আলী জানান, জন মিয়া বুধবার সকালে ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি। সকালে তার স্বজনরা বিভিন্ন এলাকায় খোঁজাখুজি শুরু করে।

এদিকে দুপুরে বাসাইল উপজেলার আদাজান উত্তরপাড়ায় রাস্তার পাশে একটি লাশ পরে থাকতে দেখে এলাকাবাসি পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের খবর পেয়ে নিহতের ছেলে ও ভাই এসে তার লাশ সনাক্ত করেন।

তিনি আরও জানায়, নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। ধারনা করা হচ্ছে হত্যার পর লাশ এখানে ফেলে গেছে দুবৃত্তরা। ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন পুলিশ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version