বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলার লাইট হাউস এর আইনগত সহায়তা প্রদান কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাসাইল উপজেলা পরিষদ হলরুমে ইউএসএইড অর্থায়নে, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাস্তবায়নে,প্রোমোটিং পিস এন্ড জাস্টিস প্রকল্প অধীনে লাইট হাউসএর সহযোগিতায় উপজেলা লিগ্যাল এইড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না, মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, লাইট হাউস এনজিও প্রোমোটিং পিস এন্ড জাস্টিস প্রকল্পের জেলা সমন্বয়কারী সিদ্দিকুল আলম মামুন, সার্বিক সহযোগীতায় বাসাইল-সখীপুর উপজেলা সমন্বয়কারী শাহিনুর ইসলাম প্রমুখ।

