Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাসাইলে আওয়ামীলীগের পকেট কমিটি ঘােষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাসুদ রানা (বাসাইল) :টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের পকেট কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুলাই) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের নলগাইরা বাজারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্যে রাখেন, কাঞ্চনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল সবুর মিয়া ও সাবেক সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এসময় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফরহাদ মিয়া, সদস্য আব্দুল গনি সিদ্দিকী, সভাপতি প্রার্থী শফি উদ্দিন আহমেদ সহ ওয়ার্ড আওয়ামীলীগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version