Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাসাইলে ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢংপাড়া এলাকা থেকে তাদেরকে ১৪ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার কাঞ্চনপুর ঢংপাড়া গ্রামের প্রকাশ সরকারের ছেলে সুব্রত সরকার (২৫) ও একই গ্রামের বাদল মিয়ার ছেলে উজ্জল মিয়া (২৯)।

বাসাইল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version