Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাসাইলে চিকিৎসকসহ আরও ৭জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে নতুন করে এক চিকিৎসকসহ ৭জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এ তথ্যটি জানিয়েছেন।

নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বাসাইল মনি ক্লিনিকের এক গাইনী বিশেষজ্ঞ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন স্টাফ, উপজেলার করাতিপাড়া এলাকার মা ও তার ছেলে, ফুলকী ইউনিয়নের জশিহাটী গ্রামের বাসিন্দা স্বামী-স্ত্রী।

ডা. ফিরোজুর রহমান বলেন, ‘এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪১জনে। এখন পর্যন্ত ১৫জন রোগী সুস্থ হয়েছেন। আর বাকিরা চিকিৎসাধীন রয়েছে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version