Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাসাইলে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে ট্রেনে কাটা পড়ে শেমা বেগম (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন।

শনিবার (৮ জুন) বিকেলে উপজেলার জোরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। সোনালিয়া রেল গেইট ম্যান রফিকুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন। ওই নারী উপজেলার বাংড়া এলাকার দুদু মিয়ার স্ত্রী।

জানা যায়, বিকেলে ওই নারী জোরবাড়ী এলাকায় ট্রেন লাইন দিয়ে হাটছিলেন। এসময় চাপাইনবাবগঞ্জগামী একটি লোকাল ট্রেনে (৫৫১) কাটা পড়ে তিনি নিহত হন।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম লিটন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশটি বাড়িতে নিয়ে আসা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version