বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে বন্যার্তদের মাঝে ডক্টর’স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার শতাধিক মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় সখীপুর উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়ায় প্রতিষ্ঠিত ডক্টর’স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান এ সাত্তার মিয়া, প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, বাসাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, প্রতিষ্ঠানের উপদেষ্টা ও ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক খান মুহাম্মদ মনির, বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম মিয়া, বাসাইল প্রেসক্লাবের সহ-সম্পাদক এনায়েত করিম বিজয়, সাহিত্য সম্পাদক শাহানাজ খানম রেখা প্রমুখ উপস্থিত ছিলেন। এরআগে এ প্রতিষ্ঠান থেকে করোনার কারণে অসহায় হয়ে পড়া শতাধিক পরিবারের মাঝেও খাদ্য সহায়তা প্রদান করা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

