Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাসাইলে প্রতিবেশীর ঘরে মিলল নারীর লাশ

News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে ঝর্ণা রাণী দাস নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১১টার দিকে বাসাইল পৌর এলাকার রায়বাড়ির প্রতিবেশীর ঘরের মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়।

এই ঘটনায় ঘরের মালিক মনোয়ারা বেগম ও উজ্জ্বল বেপারী নামে একজনকে আটক করেছে পুলিশ।

বাসাইল থানার ওসি আনিচুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেন।

নিহত ঝর্ণা দাস ওই এলাকার সুনীল দাসের স্ত্রী।

এদিকে অভিযুক্তদের ফাঁসির দাবিতে সোমবার সকাল ১০টার দিকে হিন্দু সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ মিছিল করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আটক মনোয়ারা বেগম একই এলাকার ঝর্ণা দাসের কাছ থেকে তিন হাজার টাকা ধার নেন। দীর্ঘদিন ধরে মনোয়ারা টাকাগুলো দিচ্ছিলেন না। পরে রবিবার সকালে ঝর্ণা দাস মনোয়ারা বেগমের বাড়িতে টাকা চাইতে গেলে তাকে হত্যা করে ঘরের ভেতর মাটিতে পুঁতে রাখেন মনোয়ারা বেগম। পরে ঝর্ণা দাসকে তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাচ্ছিলেন না। একপর্যায় মনোয়ারা বেগমের স্বামী স্থানীয় লোকদের সঙ্গে নিয়ে রাত সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার ও স্ত্রী মনোয়ারা বেগমকে আটক করে পুলিশে দেয়।

ওসি আনিচুর রহমান বলেন, ‘লাশটি অভিযুক্তের ঘরের ভেতর থেকে মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এঘটনায় অভিযুক্ত মনোয়ারা বেগমকে আটক করা হয়েছে। পরে তার দেয়া তথ্য মতে, একই এলাকার উজ্জ্বল বেপারীকে আটক করা হয়েছে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version