Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাসাইলে বিআরডিবির নির্বাচনে নবুর হ্যাট্রিক জয়

মাসুদ রানা:টাঙ্গাইলের বাসাইলে টানা তৃতীয় বারের মতো তিন বছর মেয়াদে উপজেলা বিআরডিবি (ইউসিসিএ লিঃ) এর সভাপতি হিসেবে নূর নবী আবু হায়াত খান নবু এবং সহ-সভাপতি হিসেবে আলী আজম মিয়া নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৩ জুন) উপজেলা ইউসিসিএ লিঃ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। সভাপতি পদে তিনজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে। মোট ১৫২ ভোটের মধ্যে নূর নবী আবু হায়াত খান নবু (মাছ প্রতীকে) ১০০  ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত সাইফুল ইসলাম শিপন শিকদার (আনারস প্রতীকে) ৪৫ ভোট  ও তোফাজ্জল হোসেন খান (ছাতা প্রতীকে) ০ ভোট পান। সহ সভাপতি পদে আলী আজম মিয়া ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

জানা যায়, মোট ভোটারের মধ্যে পাঁচ জন ভোটার অনুপস্থিত ছিল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version