Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাসাইলে বিএনপি’র ঈদ সামগ্রী বিতরণ

বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি। মঙ্গলবার (১২ মে)  জেলা বিএনপির পক্ষে জেলা বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক শাহীন উপজেলার কাউলজানী ইউনিয়নের ৫ শতাধিক পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন। কাউলজানী দক্ষিণপাড়া এলাকায় জিয়াউল হক শাহীন উপস্থিত থেকে এসব ঈদ সামগ্রী বিতরণীর উদ্বোধন করেন।

এসময় জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মো. শাফী ইথেন,  উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমীন ভূইয়া, কাউলজানী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক,  কাউলজানাী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহব্বত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক মশিউর রহমান লিটন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version