Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাসাইলে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হলেন কাজী অলিদের

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজী অলিদ ইসলাম বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩৪ হাজার ২শ’ ৭৫ভোট। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী মতিয়ার রহমান গাউস পেয়েছেন ১৩ হাজার ৫শ’ ৮৮ভোট।

অপরদিকে বিএনপির স্বতন্ত্রপ্রার্থী কাজী শহীদুল ইসলাম পেয়েছেন ৮ হাজার ৫শ’ ২ভোট। রবিবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ ভোটগ্রহণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না রাত সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারীভাবে এ ফলাফল ঘোষণা করেন। এ উপজেলায় ৫৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version