নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের পাল্টাপাল্টি সংর্ঘষ হয়েছে।
সোমবার সকালে আওয়ামী লীগ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস ও সতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ মনোনয়নপত্র জমা দেয়ার সময় একটি মিছিল বের করে।
মিছিলকে কেন্দ্র করে দুই গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষ বাধে। এতে ১৫ জন আহত হয়েছে। আহতদের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সংঘর্ষ বিশাল আকার ধারণ করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবিসহ ফার্নিচার ভাংচুর করা হয় এবং হাজী মতিয়ার রহমান গাউসের ব্যাবসায়ীক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সিরামিস্কের সেনেটারী যন্ত্রাংশ ও প্লাস্টিকের চেয়ার ভাংচুর করে বলে অভিযোগ করেছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
