Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাসাইলে মাইক্রোবাসে ভয়াবহ আগুন, বেঁচে গেলো তাবলীগের ১৭ প্রাণ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে চলন্ত মাইক্রোবাসে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে গাড়িতে থাকা তাবলীগের ১৬ সাথীসহ ১৭ জন।মঙ্গলবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের  উপজেলার গুল্লাহ এলাকায় এ ঘটনা ঘটে।
মাইক্রোবাসের চালক আব্দুর রউফ বলেন, ‘ঢাকা থেকে তাবলীগের ১৬ সাথী নিয়ে টাঙ্গাইলের মধুপুরে যাচ্ছিলাম। গুল্লাহ এলাকায় পৌঁছালে হঠাৎ করে গাড়ি থেকে গন্ধ বের হয়। এসময় দ্রুতই গাড়ি থেকে নেমে যাই। মুহূর্তের মধ্যেই গাড়িতে আগুন ধরে যায়।’
টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম এ তথ্যটি জানিয়েছেন। রেজাউল করিম বলেন, খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগেই গাড়িটি পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে ওয়ারিং তারের লাইনে ছিদ্র থাকায় গাড়ির ইঞ্জিনের সঙ্গে সংযোগ হয়ে স্পার্ক করে আগুনের সূত্রপাত ঘটে। পরে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে যায়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version