Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাসাইলে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইল জেলার ডিবি (দক্ষিন) কর্তৃক ৮০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিন), টাঙ্গাইল এর অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন এর দিক নির্দেশনায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে বাসাইল থানাধীন টেংগুরীয়াপাড়া এলাকা হইতে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য = ২,৪০,০০০/- টাকা।
এসআই/মোঃ রাইজ উদ্দিন এর নের্তৃত্বে এই অভিযানে অংশ নেন এসআই/মোঃ নুরুজ্জামান, এএসআই/আবু হাশেম, এএসআই/সুমন চৌধুরী, কনস্টেবল/মোঃ মফিজুর রহমান, কনস্টেবল/মোঃ মেহেরুল ইসলাম, কনস্টেবল/মোঃ শাহিবুল ইসলাম এবং নারী কনস্টেবল/মৌসুমী আক্তার।
ধৃত আসামী 01) মোঃ সাগর মিয়া (25) 02) মোঃ জাকির হোসেন রিপন (38)
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version