Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাসাইল পৌরসভা নির্বাচনে বিএনপি’র মনোনয়ন পেলেন অটল

বাসাইল প্রতিনিধি: আসন্ন পৌরসভা নির্বাচনে টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় বিএনপি’র মনোনয়ন পেলেন উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল করিম অটল।

গত শুক্রবার(৩০ মার্চ) বিকেলে এক জরুরি সভায় উপজেলা বিএনপি’র কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান মৌখিকভাবে এ ঘোষনা দেন। পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তুহিনসহ একাধিক নেতাকর্মী বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, পৌর বিএনপির সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তুহিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। নেতাকর্মীরা জানান, বাসাইল পৌরসভার মেয়র পদে উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ওহিদুল ইসলাম মোস্তফা ও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আবুল কালাম আজাদ পিন্টু প্রার্থী ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version