Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বিপুল পরিমাণ মাদকসহ পরীমনি আটক

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে তাকে আটক করা হয়। এসময় তার বাসায় মিলেছে বিপুল পরিমাণ মাদক।

বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর বাসা থেকে তাকে আটক করা হয়। এর আগে বিকেল ৪টায় ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান শুরু করে র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা।

র‌্যাবের এক শীর্ষ কর্মকর্তা জানান, পরীমনির বাসায় বিপুল পরিমাণ মাদক পাওয়া গেছে, তাকে হেফাজতে নেয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যেই তাকে বাসা থেকে বের করা হবে। তারপর র‌্যাবের সদরদফতরে নিয়ে যাওয়া হবে। সেখানে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের ব্রিফ করবে র‌্যাব।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version