Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ টাঙ্গাইলের করটিয়া ইউপি চেয়ারম্যানের পদক পেল মজনু চৌধুরী

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে তৃণমূল, রাজনীতি ও সামাজিক কর্মকান্ডের বিশেষ অবদানের জন্য গৌরবময় কৃতিত্ব স্বীকৃতি স্বরূপ বিভাগীয় পর্যায় সফল ও শ্রেষ্ঠ চেয়ারম্যানের পদক পেলেন টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. খালেকুজ্জামান চৌধুরী মজনু।

১৭ জানুয়ারী গেøাবিয়াস চাইনিস ঢাকা হলরুমে পুরস্কার তুলে দেন পীরজাদা শহীদুল্লাহ অতিরিক্ত সচিব ও অর্থ মন্ত্রণালয়।

এসময় উপস্থিত ছিলেন ভাষা সংগ্রামী, সিনিয়র সাংবাদিক ও চলচিত্রকার, বাংলাদেশ ঐতিহ্য সংরক্ষণ ও গবেষনা কেন্দ্রের সভাপতি মো. রফিকুজ্জামান, বাংলাদেশ ঐতিহ্য সংরক্ষণ গবেষনা কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বানী প্রমুখ।

এবিষয়ে করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. খালেকুজ্জামান চৌধুরী মজনু বলেন, করটিয়ার সকল স্তরের মানুষের জন্য সেবা করে যেতে পারি। সকলের নিকট দোয়া চাই।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version