Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বিয়ে করলেন ‘সি ইউ নট ফর মাইন্ড’ বলে ভাইরাল শ্যামল

অবশেষে বিয়ে করলেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া শ্যামল রায়। মিঠাপুকুর উপজেলার পুঁটিমারী গ্রামের দীলিপ রায়ের মেয়ে দীপা রানীর সঙ্গে বৃহস্পতিবার (১২ আগস্ট) শ্যামল রায়ের বিয়ে হয়েছে। তার বিয়ের ছবিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শ্যামল রায় বাংলাদেশ রেলওয়ের একজন কর্মচারী। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাংগা এলাকার নেপাল রায়ের ছেলে।

গাইবান্দার বামনডাঙ্গা রেল স্টেশনে তার ধারণ করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে বলেছিলেন, ‘আমি সব সময় লেঙ্গুয়েজ ইংলিশে কথা বলি। ‘হ্যাভ আ রিল্যাক্স, সি ইউ, নট ফর মাইন্ড।’

রংপুর থেকে মিঠাপুকুরের ওই গ্রামে অনেকেই দেখতে এসেছিলেন শ্যামলকে। শ্যামল বিয়ে করতে মিঠাপুকুর গেলে সেখানে লোকজন তাকে ঘিরে ধরে সেলফি তোলার জন্য। শ্যামল অবশ্য কাউকে নিরাশ করেননি। সবার সঙ্গে হাসিমুখে সেলফি তুলেন। সবার আবদার পূরণ করেন।

ঠিক বিয়ের পিঁড়িতে বসার আগে অনেকে তাকে ঘিরে ধরে ছবি তোলে, শুধু তাই নয় বিয়ের আসরেও কয়েকজন ধরে বলতে বলে ‘সি ইউ নট ফর মাইন্ড।’ শ্যামল হাসিমুখেই বললেন ‘সি ইউ নট ফর মাইন্ড।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version