Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বিয়ের জন্য টল পাত্র চান অভিনেত্রী ববি

ঢাকাই ছবির আবেদনময়ী নায়িকা ইয়ামিন হক ববি। ২০১০ সালে ‘খোঁজ-দ্য সার্চ’ ছবির মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্রের একজন হিসেবে নিজেকে মেলে ধরতে সক্ষম হন এ নায়িকা।

ঈদ উপলক্ষে আরটিভি নিউজের সঙ্গে একান্ত আলাপে ববি জানান, ‘কোরবানি দেওয়া একটা আনন্দের ব্যাপার। সবার সঙ্গে দেখা হবে, গেট টু-গেদার হবে। আমার মা বেশির ভাগ সময় দেশের বাইরে থাকে। এবার তিনি দেশেই আমাদের সঙ্গে ঈদ করবেন।’

ঈদের শপিং প্রসঙ্গে নায়িকা বলেন, ‘কোরবানি ঈদে তেমন শপিং করা হয় না। তবে গিফটের ব্যাপার থাকে। কিছু পেয়ে যাই, কিছু দিতেও হয়। ঈদ মানেই গিফট পাওয়া ও দেওয়া।’

এ সময় নিজের বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেন ববি। তিনি জানান, ‘বিয়ে না করে শান্তিতে আছি, এটা কি মানুষের পছন্দ হয় না? সব জায়গায় গেলে একটাই প্রশ্ন, বিয়ে কবে করবো? হ্যাঁ করবো, তবে দায়িত্বশীল এবং ভালো মানুষ সবসময় পাওয়া যায় না। সে রকম কারও সঙ্গে দেখা হলে অবশ্যই বিয়ে করবো।’

পাত্রের কী কী গুণ থাকতে হবে, এ প্রসঙ্গে তিনি জানান, ‘আমাকে কেয়ার করতে হবে, ভালোবাসতে হবে এবং টল (লম্বা) হতে হবে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version