Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে সিএনজির ধাক্কায় লাশ হলেন দুই বৃদ্ধ

ছবি: সংগৃহীত।

নিহতরা হলেন, উপজেলার কাশতলা গ্রামের শাহজাহান (৬৫) ও হামিদপুর সাহা পাড়া এলাকার নেপাল চন্দ্র সাহা (৬২)। উপজেলার আন্দিপুর এলাকা থেকে বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন তারা।

এদিকে, তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে, তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, ভোরে ঘাটাইলের আন্দিপুর থেকে ছেড়ে আসা সিএনজিটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ব্রাক্ষণশাসন এলাকায় পৌঁছলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে দ্রুত গতি সম্পন্ন সিএনজি ধাক্কা দেয়।

তিনি আরও জানান, এতে ঘটনাস্থলেই শাহজাহান ও নেপালের মৃত্যু হয়। আহত হয় ৩ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version