Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমীকার অনশন

ইসমাইল হোসেন সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে প্রেমের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমীকার অনশন ।

জানা গেছে,গত ৩১ মার্চ মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের বলারদিয়া মধ্যপাড়া গ্রামে শাহিনুর ইসলাম শাহীনের বাড়ীতে মেঘলা নামে একটি মেয়ে এই অনশন শুরু করেন। অনশনকারী সূত্রে জানা যায়, শাহীনের বড় ছেলে আল আমিন শিশিরের সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। তাই সে বিয়ের দাবি নিয়ে প্রেমিক শিশিরের বাড়ীতে এসে উঠেছেন। কিন্তু শিশির বাড়ীতে না থাকায়,মেয়েটি আজ তিনদিন যাবৎ শিশিরের বাড়ীতে অপেক্ষা করছেন বলে জানা যায়।

উক্ত বিষয়টি শিশিরের বাবা শাহীনকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি চৌধুরী মোড়ে একজন ক্ষুদ্র ডিম ব্যবসায়ী। আমার দুই ছেলে।বড় ছেলের নাম আল আমিন শিশির। সে পড়ালেখার পাশাপাশি চাকুরী করেন। কিন্তু চাকুরীর পাশাপাশি প্রেমের সম্পর্ক গড়ে তুলেছেন এটা আমরা অবগত ছিলাম না। আজ শিশির বাড়ীতে নেই, ঢাকাতে চাকুরীরত। তার সাথে যোগাযোগ করেছি।

সে করোনা ভাইরাসের লকডাউনের কারণে বাড়ীতে আসতে পারছেন না। তবে শিশিরের সাথে মেঘলার প্রেমের সম্পর্ক রয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তাই শিশির ও মেঘলার বিয়ে দিতে চান তিনি। কিন্তু অপর দিকে মেঘলার মা ফরিদা বেগম বলছেন, শিশির আমার মেয়ে মেঘলাকে পালিয়ে যাওয়ার প্রলোভন দেখিছে। তা-না হলে সে কখনো কোনদিন বিনা অনুমিততে একা বাড়ীর বাহিরে যায়নি।

আজ সে পারিবারিক ও মাতৃত্বের সম্পর্ক ছিন্ন করে এমন একটি অসামাজিক কাজ করবে এটা সত্যিই অকল্পনীয়। এদিকে মেঘলার বাবা বাবলু মিয়া(বাবু) এই সম্পর্ক ও বিয়ে মেনে নিতে রাজি নন বলে জানান। তাই উক্ত বিষয়টি এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে জানা গেছে।

এদিকে বিষয়টি ৩নং ওয়ার্ডে কমিশনার নূরুল ইসলামের কাছে জানত চাইলে তিনি বলেন,আমি বিষয়টি জেনেছি। তবে দুপক্ষের আলোচনা সাপেক্ষেই বিষয়টি যথার্থ সমাধান আসবে বলে আশাবাদী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version