Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বিয়ে করাই তার প্রধান শখ, ৯ বউ নিয়ে আছেন সুখে

News Tangail

অনলাইন থেকে: পৃথিবীতে হাজারো মানুষের হাজারো ইচ্ছা অথবা সখ থাকে। কেউ পৃথিবীর সেরা ধনী হতে চায়। কেউ বা নিজেকে সুখী করার জন্য জীবনে কতকিছুই না করেন। তেমনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পৌর শহরের বাসিন্দা তোফাজ্জল ফকির কিনু এক ব্যতিক্রমী সখ হচ্ছে বিয়ে করা। একাধিক বিয়ে করে তিনি তার ইচ্ছা বা সখ পূরণ করেন। একে একে বিয়ে করেছেন ৯ টি। বিয়ে কথাই যেন তার প্রধান সখ

তিনি ৬৯ বছর বয়সে ৯ বিয়ে করেছেন। ৫ স্ত্রীর কোনো সন্তান না হওয়ায়। বর্তমানে ৪ স্ত্রী নিয়ে সংসার করছেন। বর্তমানে ৪ স্ত্রীর ১৯ সন্তান রয়েছে। এর মধ্যে এক স্ত্রীর ১০ জন ছেলে- মেয়ে। কিনু বর্তমানে ১৯জন জীবিত সন্তানের বাবা। নাতি-নাতনিসহ বর্তমানে তার পরিবারের সদস্য সংখ্যা ৫৫ জন।

জানা যায়, কিনু ১৯৭৫ সালে প্রথম বিয়ে করেন। তার প্রথম স্ত্রী মতবান। কিনু দ্বিতীয় বিয়ে করেন ১৯৯২ সালে। দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগম। হাজেরা বেগম নামে এক নারীকে তৃতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন ১৯৯৩ সালে। চতুর্থ স্ত্রী মনোয়ারাকে বিয়ে করেন ২০০১ সালে। এভাবে ২০২১ সাল পর্যন্ত তোফাজ্জল হোসেন কিনু ৯টি বিয়ে করেন। বর্তমানে বিয়ে যেন তার ইচ্ছায় পরিণত হয়েছে। ইচ্ছা হলেই বিয়ে করেন তিনি। কিনু উপজেলা শহরের কষাইপট্টি বাসিন্দা।

এ ব্যাপারে তোফাজ্জল হোসেন কিনু বলেন, বিয়ে করা আমার শখ। শখের বশেই বিয়ে করেছি। ১৯ সন্তানের পরেও আরো একটি কন্যা সন্তান পোষ্য নিয়ে লালন পালন করে বিয়ে দিয়েছি। তবে অর্থের অভাবে ছেলে মেয়েদের লেখা পড়া করাতে পারিনি। তবে সব ছেলে মেয়ে কর্মজীবী। তারা সুখেই আছে। লম্বা দেহের অধিকারী কালো বর্ণের এই মানুষটির সহায় সম্পদ কিছুই নেই। কিন্তু মনোবল ও জনবলের দিক দিয়ে তিনি খুবই চাঙ্গা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version