Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে পালালো যুবক!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১২ বছর বয়সী একটি বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ফুসলিয়ে নদীর পাড়ে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের পর পালিয়েছে সবুজ (৩২) নামে এক যুবক।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলা এ ঘটনা ঘটে।

এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা যায়, শিশুটি তার বৃদ্ধা দাদির কাছে শুয়েছিল।

রাতে সবুজ নামে ওই যুবক ভাঙ্গা জানালা দিয়ে ঘরে প্রবেশ করেন। এরপর ওই শিশুটিকে ফুসলিয়ে বাড়ির পাশে নদীর পাড়ে নিয়ে যায়।

সেখানে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরির্দশক (এসআই) আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনা জানাজানি হওয়ার আগেই সবুজ পালিয়ে যায়। শিশুটিকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version