Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন বুবলী, বুবলীর মা হওয়ার গুঞ্জন কি সত্যি?

 

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। কয়েকবছর ধরেই গুঞ্জন মা হয়েছেন তিনি। শোনা যাচ্ছে, ঢালিউড কিং শাকিব খানের সন্তানের জন্ম দিয়েছেন এ অভিনেত্রী।

তবে বুবলী সবসময় বিষয়টি অস্বীকার করে আসছেন। এ কারণে নির্দিষ্ট করে কেউ কখনো কিছুই বলতে পারেননি। এবার সেই গুঞ্জন যেন নিজেই সত্যি প্রমাণ করলেন বুবলী!

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করেছেন এ নায়িকা। ক্যাপশনে লিখেছেন, ‘আমি ও আমার জীবন। ফিরে দেখা আমেরিকা।’

তার এমন ক্যাপশনের পর গুঞ্জন ছড়িয়েছে, দুই বছর আগেই সন্তানের মা হয়েছেন বুবলী। সেটা হতে পারে ২০২০ সাল। কারণ ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে দীর্ঘ ১১ মাস সব কাজ থেকে দূরে ছিলেন বুবলী।

এদিকে, শাকিব খানের ছেলে জয়ের জন্মদিন আজ। অনেকে ধারণা করছেন, বুবলীর সন্তানের পিতাও শাকিব। অথচ পিতৃস্নেহ একা উপভোগ করছে জয়। এটা মেনে নিতে কষ্ট হচ্ছে বুবলীর।

এজন্য নিজের সন্তানের অধিকার প্রতিষ্ঠিত করতেই ইচ্ছে করেই জয়ের জন্মদিনে নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করে বিষয়টি প্রকাশ্যে আনার পথ তৈরি করছেন বুবলী।

অন্যদিকে বুবলী এখন ঢাকার একটি হাসপাতালে ‘চাদর’ সিনেমার শুটিং করছেন। শুটিং সেটে তাকে বেবি বাম্পের অবস্থায় দেখা যায়নি।

সূত্র জানিয়েছে, বেবি বাম্পের ছবি ফেসবুকে শেয়ার করার পর মন খারাপ করে শুটিংয়ের স্পটের একটি কক্ষে বসে আছেন বুবলী।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version