Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ব্রেকিং নিউজ : চমক দিয়ে শেষ ওয়ানডেতে দলে ফিরলেন সৌম্য সরকার

News Tangail

ব্যাট হাতে দারুণ ধারাবাহিকতায় থাকা সৌম্য সরকারকে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের দলে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকরা।

আজ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, চট্টগ্রামে শুক্রবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে যুক্ত করা হয়েছে সৌম্য সরকারকে। তবে ঘোষিত স্কোয়াড থেকে কাউকে বাদ দেওয়া হচ্ছে না। ১৫ জনের স্কোয়াড হচ্ছে ১৬ জনের।

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ড খেলছেন সৌম্য। খুলনায় খুলনা বিভাগীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
বিস্তারিত আসছে …

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version