Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ব্রেকিং নিউজ: জিম্বাবুয়ে সিরিজের টেস্ট দল ঘোষণা, দলে ৪ নতুন মুখ!

News Tangail

জিম্বাবুয়ের বিরুদ্ধে আসন্ন দুই টেস্ট সিরিজের জন্য মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে, টেস্ট দলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন মোহাম্মদ মিথুন, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু ও পেসার খালেদ আহমেদ। নাজমুল ও আরিফুল ইতিমধ্যে জাতীয় দলে খেললেও এই প্রথম জাতীয় দলে সুযোগ পেলেন খালেদ আহমেদ।

দূর্দান্ত ফর্মে থাকা তুষার ইমরানের ফেরা নিয়ে বিসিবি সভাপতি পাপন কিছুটা ইঙ্গিত দিলেও দলে রাখা হয়নি তুষার ইমরানকে। আজ শেষ হওয়া জাতীয় লীগের চতুর্থ রাউন্ডের ম্যাচে দুই ইনিংসেই ৫ উইকেট শিকার করে নির্বাচকদের নজর কেড়েছেন খালেদ এবং জাতীয় দলে সুযোগই করে নিলেন তিনি।

অপরদিকে জাতীয় লীগে ব্যাটে বলে দূর্দান্ত পারফর্ম করা সৌম্য সরকারকে টেস্ট দলে রাখা হতে পারে, এমন সম্ভাবনা থাকলেও সৌম্যকে টেস্টে ডাকা হয়নি, তবে আগামীকাল জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের ৩য় ম্যাচের দলে আছেন সৌম্য সরকার।

সর্বশেষ উইন্ডিজ সিরিজের টেস্ট দলের হয়ে খেলা এবং দূর্দান্ত ফিফটি করা নুরুল হাসান সোহানও দলে জায়গা হারিয়েছেন।

১৫ সদস্যের বাংলাদেশ দল-
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক) ইমরুল কায়েস, মোমিনুল হক, লিটন দাশ, নাজমুল হোসাইন শান্ত, মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিথুন, খালেদ আহমেদ ও নাজমুল ইসলাম অপু।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version