Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভারতেশ্বরী হোমসে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

 

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে ভারতেশ্বরী হোমসের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুমি আক্তার গলায় পাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ প্রতিভা হালদার বিষয়টি জানান।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের ব্যবসায়ী শহীদ সিকদারের মেয়ে সুমি। শনিবার বিকেলে হোমসের কর্মচারীরা নিচতলার একটি বাথরুমে পাইপের সঙ্গে সুমিকে ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে শিক্ষকরা সেখান থেকে সুমিকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুমির আত্মহত্যার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উপজেলার চিতেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১৫ সালে ভারতেশ্বরী হোমসে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয় সুমি। এছাড়া সুমির সঙ্গে এক সপ্তাহ আগে তার বাবা হোমসে এসে দেখা করেন। শুক্রবার অভিভাবক দিবসেও সুমিকে তার বাবা দেখে যান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version