Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভারতেশ্বরী হোমসে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

মির্জাপুর প্রতিনিধি:“সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ্”১৯ উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার স্বনামধন্য ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমসে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। শনিবার সকালে হোমসের প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি (পি.পি.এম.) হলে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সে সময় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক শ্রীমতি সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক (শিক্ষা) ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি, বিশিষ্ট সমাজসেবী জয়ন্তী রায়, ভারতেশ্বরী হোমসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মি. অমলেন্দু সাহা, দৈনিক ইত্তেফাক পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মীর আনোয়ার হোসেন টুটুল এবং অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, ভারতেশ্বরী হোমসের সিনিয়র শিক্ষক হেনা সুলতানা।

আলোচনা শেষে সাংস্কৃতিক সপ্তাহে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী ৯৫ শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

এ সময় সঙ্গীত, নৃত্য, কবিতা ইত্যাদি পরিবেশন করেন শিক্ষার্থীরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version