Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভাসানীকে মূল্যায়ন মানেই দেশপ্রেম বাড়ানো

News Tangail

ভাসানীকে যত বেশি মূল্যায়ন করা হবে তাতে দেশই উপকৃত হবে। দেশের জন্য তার আদর্শ একমাত্র পাথেয় হতে পারে। মজলুম জননেতা মাওলানা ভাসানীর ১৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে এসব কথা বলেন বক্তারা।

রোববার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানী।

এসময় বক্তারা বলেন, মাওলানা ভাসানী আপামর সাধারণের নেতা ছিলেন। শ্রমজীবী মানুষের কথা বলতেন। দেশের কল্যাণের কথা ভাবতেন। আজ দেশে যে অবস্থা চলছে তার মতো নেতার দরকার।

ভাসানীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানীর চেয়ারম্যান এমএ ভাসানী জাগো নিউজকে বলেন, মাওলানা ভাসানী ছিলেন মজলুমদের নেতা, জনমানুষের নেতা। বর্তমানে দেশের পরিস্থিতিতে ভাসানীর আদর্শ একমাত্র পাথেয় হতে পারে। তাকে যত বেশি মূল্যায়ন করা হবে দেশ তত বেশি উপকৃত হবে।

তিনি বলেন, ভাসানী ছিলেন নেতাদের নেতা। তিনি বঙ্গবন্ধুরও নেতা ছিলেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ দেশপ্রেমিক পার্টি-বিতিপির চেয়ারম্যান অধ্যক্ষ ডা. গোলাম মোর্শেদ হাওলাদার, বেঙ্গল কৃষক সমিতির আহ্বায়ক মোহাম্মদ মাসুমসহ আরও অনেকে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version