Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভাড়া বাসায় ডেকে নিয়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ

চট্টগ্রামের পটিয়ায় এক বন্ধু আরেক বন্ধুর স্ত্রীকে ধর্ষণের করেছে বলে অভিযোগ উঠেছে। পারিবারিক বিবাদ মীমাংসার কথা বলে বন্ধুর স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন নামে একজন গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সাজ্জাদ আলভী শোভনদী ইউনিয়নের আদ মল্লপাড়া গ্রামের বাসিন্দা। গত ১৬ জুলাই থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার গৃহবধূর প্রায় চার বছর আগে বিয়ে হয়। ধর্ষণের শিকার নারীর স্বামীর বন্ধু সাজ্জাদ তাদের ভাড়া বাসায় আসা-যাওয়া করতেন। স্বামীর সঙ্গে গৃহবধূর বিবাদ হলে অনেকবার মীমাংসা করেছেন তিনি। সম্প্রতি গৃহবধূর সঙ্গে স্বামীর আবারও বিবাদ হয়। তাতে সুযোগ নেই সাজ্জাদ।

বিষয়টি মীমাংসার জন্য গত ১৬ জুলাই বেলা ২টার দিকে পটিয়া বাসস্টেশন এলাকায় আলভী অ্যান্ড কোং নামের দোকানে যেতে বলেন সাজ্জাদ। তার কথামতো সেখানে গেলে গৃহবধূকে কৌশলে ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। ভাড়া বাসায় নেওয়ার পর তাকে ধর্ষণ করেন ।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম  বলেন, ধর্ষণের শিকার গৃহবধূর অভিযোগের পর তাৎক্ষণিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version