Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভূঞাপুরে অর্থনৈতিক জোনে ৫০২ একর জমি হস্তান্তর

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের উত্তর অংশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য যমুনা নদীর খাস-খতিয়ানের ৫০২ একর জমি দীর্ঘ মেয়াদীর বন্ধবস্ত দলিল হস্তান্তর করা হয়েছে।

গত সোমবার (০৬ জুলাই) বিকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম বেজার প্রতিনিধি আবুু হেনা মোহাম্মদ মোস্তফার কাছে এই জমি হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন-টাঙ্গাইল জেলা কালেক্টরেট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তরী কাদেরী, ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মো, আসলাম হোসাইন প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version