Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভূঞাপুরে আগুনে পুড়ে যাওয়া সেই চেয়ারম্যানের বাড়ি পরিদর্শনে ইউএনও

News Tangail

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে আগুনে পুড়ে যাওয়া সেই বসতবাড়ি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান। সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, আগুন লাগার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এছাড়াও ক্ষতিপূরণের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করা হয়েছে।

প্রসঙ্গত, গত রোববার ভোর রাতে পৌর শহরের ফলসান্দি এলাকায় গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহর বসতবাড়িতে অগ্নিকাণ্ড ঘটনা। এতে নগদ অর্থ, বিভিন্ন আসবাপত্রসহ প্রায় অর্ধকোটি টাকা ক্ষতি হয়।

এছাড়া জেলেমন নামে এক বৃদ্ধা দগ্ধ হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজন বলে জানিয়েছেন চেয়ারম্যানের ভাই ছানোয়ার হোসেন ফিরোজ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version