Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভূঞাপুরে আশ্রয়ণ প্রকল্প ঘরের কাজ পরিদর্শন করলেন নবাগত ইউএনও

ছবি: নিউজ টাঙ্গাইল।

রফিকুল ইসলাম রবি, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে প্রধানমন্ত্রীর দেয়া উপহার আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেছেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বেলাল হোসেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পৌর শহরের শিয়ালকোল এলাকায় তিনি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতি, উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, সাংবাদিক শাহ্ আলম প্রামাণিক, আসাদুল ইসলাম বাবুল, ফরমান শেখ ও রফিকুল ইসলাম রবি প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার বেলাল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরের নির্মাণ কাজ সঠিকভাবে করা হচ্ছে কি না তা তদারকি করার জন্য এই পরিদর্শনে আসা। নির্মাণ কাজে ইট, বালু, সিমেন্ট ও রড যাতে সিডিউল অনুযায়ী করা হয় সে বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিদের্শনা দেয়া হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version