Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভূঞাপুরে ইফতার কিনতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ গেল এনজিও কর্মীর

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ইফতার কিনতে গিয়ে ট্রাক চাপায় মানিক মিয়া (৩০) নামে এক যুবক এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মানিক মিয়া মধুপুর উপজেলার আম্বারিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে। এ ঘটনায় তার সাথে থাকা অপর এক বন্ধু গুরুতর আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় উপজেলা পৌর শহরের বাসস্ট্যান্ড চত্বরে এ ঘটনা ঘটে। মানিক মিয়া বেসরকারি সংস্থা সোস্যাল এডভ্যান্সডম্যাট থ্রা ইউনিটি (সেতু) ভূঞাপুর শাখা’র ক্রেডিট অফিস-২ এর মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
(সেতু) ভূঞাপুর শাখা’র ব্যবস্থাপক শাহতাব উদ্দিন জানান- ‘মোটরসাইকেল যোগে মানিক ও তাহেরুল অফিসের কাজ শেষে ইফতার কিনতে বাজারে যাচ্ছিল। পথিমধ্যে বাসস্ট্যান্ড চত্বরে পৌঁছলে একটি অটো-ভ্যানের ধাক্কায় তারা দুইজন পড়ে যান।’
তিনি আরও জানান, ওই সময় পেছন থেকে আসা একটি কাভার্টভ্যানের চাপায় ঘটনাস্থলে মানিক মারা যায়। এতে গুরুতর আহত হোন তাহেরুল। পরে পুলিশ খবর পেয়ে আহত তাহেরুল ইসলামকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন এবং নিহত মানিকের মরদেহ থানা নিয়ে যান।
এ ঘটনায় ভূঞাপুর থানার এসআই মো. লিটন মিয়া সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মানিকের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, আহত তাহেরুল ইসলাম নামে অপরজনকে গুরুতর অবস্থায় ভূঞাপুর হাসপাতালে ভর্তি করা হলে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। এ ঘটনায় ঘাতক কাভার্টভ্যান চালককে আটক না করা গেলেও কাভার্টভ্যানটি জব্দ করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version