Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভূঞাপুরে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত

ছবি: নিউজ টাঙ্গাইল।

উপজেলা পৌর শহরের শহীদ জিয়া মহিলা কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এডভোকেট আব্দুল খালেক মন্ডল, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সদস্য সচিব মো. খাইরুল ইসলাম খান প্রমুখ।

এছাড়াও উপজেলা পৌরসভা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও ওলামাদলের নেতৃবৃন্দরাও অংশ নেন। আলোচনা শেষে দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়। এর আগে সকালে উপজেলার সকল ইউনিয়নে গণভোজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version