Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ সদস্য গ্রেফতার

ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে দেশীয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৫ সদস্যকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) রাতে উপজেলা পৌর শহরেরর শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

রোববার (৫ অক্টোবর) দুপুরে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পূর্ব ভূঞাপুর গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৭), আব্দুর রাজ্জাকের ছেলে মো. আবু রায়হান রনি (২৭), বীরহাটি গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. মিজানুর রহমান (৩৫), ঘাটান্দি গ্রামের মো. আনন্দ বেপারীর ছেলে মো. রফিক বেপারী (৩৬) এবং জেলার গোপালপুর উপজেলার নলিন গ্রামের মৃত বাচ্চু খানের ছেলে মো. খলিলুর রহমান খান (৩৮)।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ জানান, গ্রেফতারকৃতরা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সময়ে গোপন সংবাদের ভিত্ততে ওই পাঁচ ডাকাতকে ভূঞাপুর পৌর শহরের শিয়ালকোল প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে। রোববার সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version