Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভূঞাপুরে ত্রাণ বরাদ্ধ হলেও পায়নি বন্যার্তরা!

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলুর বিরুদ্ধে। সরকার বন্যার্তদের জন্য ওই ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণ করলেও তা বর্ন্যাতরা পায়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া, খানুরবাড়ি ও ভালকুটিয়া গ্রামে নদীর পানি প্রবেশ করায় বন্যায় কবলিত হয় ওই তিনটি গ্রামের প্রায় দুুই শতাধিক পরিবার। ফলে ১০দিন পানিবন্দি ছিলেন তারা। কিন্তু এখন পর্যন্ত কোন ধরনের ত্রাণ সহায়তা পায়নি বর্ন্যাতরা। যদিও বর্ন্যাতদের জন্য গোবিন্দাসী ইউনিয়ন পরিষদে ৪’শ পরিবারের মাঝে ত্রাণ বরাদ্দ দেয়া হয়। বরাদ্দকৃত ত্রাণ বিতরণ হলেও তা পায়নি বর্ন্যাতরা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বন্যায় কবলিতরা।

কষ্টাপাড়া গ্রামের মতি লাল জানান, অনেকদিন ধরেই পানিবন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করলেও এখন পর্যন্ত কোন ত্রাণ সহায়তা পাইনি। শুনেছি চাল এসেছে ইউনিয়ন পরিষদে এবং বিতরণ করা হয়েছে। কিন্তু আমরাতো পেলাম না।

বন্যা কবলিতরা জানান, যমুনা নদীর পানিতে গৃহবন্দি হলেও কেউ খোঁজ খবর নেয়নি। ত্রাণতো দূরের কথা বর্ন্যাতদের জন্য বরাদ্দ হলেও পায়নি তারা ।

এ বিষয়ে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম মনির জানান, শুনেছি ইউনিয়ন পরিষদে বর্ন্যাতদের জন্য ত্রাণ সামগ্রী বরাদ্দ হয়েছে। বিতরণও হয়েছে কিন্তু এখন পর্যন্ত বন্যা কবলিতরা ত্রাণ সহায়তা পায়নি।

গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু জানান, বর্ন্যাতদের জন্য ৪ টন চাল বরাদ্দ পেয়েছি তবে এখনও উত্তোলণ করা হয়নি। বরাদ্দকৃত চাল উত্তোলণের পর আগামী সোমবার স্থানীয় সাংসদের মাধ্যমে বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন জানান, গোবিন্দাসীতে বর্ন্যাতদের মাঝে ত্রাণ সহায়তা বরাদ্দ দেয়া হয়েছে। না পাওয়ার কোন সুযোগ নেই। তারপরও সংশ্লিষ্ট চেয়ারম্যানের সাথে কথা বলে ত্রাণ বিতরণের উদ্যোগ নেয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version