Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভূঞাপুরে দুর্গম চরে একরাতে সিঁধ কেটে ২ বাড়িতে চুরি

ছবি: নিউজ টাঙ্গাইল।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে দুইটি বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গাবসারা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের সামাদ ও শহর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে যমুনা পাড়ের জনগণের সাধারণ সম্পাদক ও গোপিনাথপুর মধ্যপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক গ্রামের বাসিন্দা আল-আমিন সানি এ বিষয়টি জানিয়েছেন।

সামাদ ও শহর আলী জানান, সোমবার রাতে পরিবারের লোকজন খাওয়া-দাওয়ার পর ঘুমিয়ে পড়ে। পরে রাতের কোনো এক সময় চোর চক্র একরাতে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি করেছে। মঙ্গলবার সকালে বিষয়টি জানতে পারি। ঘরে থাকা সোলার ব্যাটারি, অন্যান্য আসবাবপত্রসহ নগদ টাকা চুরি হয়েছে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, সিঁধ কেটে চুরি ঘটনার বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version