মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে নানা ও চাচায় মিলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

ভূঞাপুরে নানা ও চাচায় মিলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

ফরমান শেখ: টাঙ্গাইলের ভূঞাপুরে প্রতিবেশি নানা ও চাচা মিলে সংঘবদ্ধভাবে চতুর্থ শ্রেনীতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) থানায় অভিযোগ দায়ের পর সন্ধ্যায় উপজেলার অর্জুনা ইউনিয়নের বাসুদেবকোল এলাকা থেকে গোলাম মোস্তফা (৫০) নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ধর্ষক চাচা ইসমাইল (৪০) পলাতক রয়েছে।

গ্রেফতারকৃত গোলাম মোস্তফা ওই এলাকার মৃত সিরাজ আলীর ছেলে ও পলাতক ইসমাইল মৃত ইউসুফ আলীর ছেলে ।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম দৈনিক ঢাকাটাইমস কে জানান, গত সোমবার (৫ অক্টোবর) চতুর্থ শ্রেণীর ওই শিশু শিক্ষার্থীকে প্রতিবেশি নানা মোস্তফা ও চাচা ইসমাইল কাজের কথা বলে ঘরে ডেকে নেয়। এরপর দুইজনে মিলে সংঘবদ্ধভাবে মেয়েটিকে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে জানালে মেয়েটিকে মেরে ফেলার হুমকি দেয় তারা। এরপর তিন দিনপর মেয়েটি পেটে ব্যাথা অনুভব করলে ধর্ষণের ঘটনাটি তার মাকে জানায়।

এরপর তার বাবা বাদী হয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরের দিকে থানায় দুইজনকে আসামী করে অভিযোগ দায়ের করে। পরে পুলিশ অর্জুনা ইউনিয়নের চরাঞ্চল বাসুদেবকোল এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণের মূলতোহা নানা মোস্তফাকে গ্রেপ্তার করে। এঘটনায় আরেক ধর্ষক চাচা পলাতক রয়েছে। তিনি আরো জানান, আটক ধর্ষক মোস্তফা প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular