Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভূঞাপুরে নির্মাণ শ্রমিক প্রকৌশলী কমিটি: সভাপতি শাহীন, সম্পাদক ফরহাদ

ফরমান শেখ: টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়ন শাখা’র টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী আঞ্চলিক নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়ন শাখা’র নতুন কমিটি গঠন করা হয়েছে।

এ নতুন কমিটিতে সভাপতি মো. শাহীন প্রামাণিক ও সাধারণ সম্পাদক মো. ফরহান হোসেনকে নির্বাচিত করে ১৫ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (২৯ আগস্ট) বিকাল ৩ টায় উপজেলার গোবিন্দাসী গোবিন্দাসী আঞ্চলিক শাখা কার্যালয়ে এক সভায় এ নতুন কমিটি গঠন করা হয়। এর আগে আলোচনা সভা করা হয়।

এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন- নির্মাণ শ্রমিক প্রকৌশলীর গোবিন্দাসী আঞ্চলিক শাখা’র উপদেষ্টা ও ভূঞাপুর প্রেসক্লাব’র সভাপতি শাহ্-আলম প্রামাণিক, উপদেষ্টা মো. আব্দুর রাজ্জাক, গোবিন্দাসী ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন চকদার, উপদেষ্টা মো. জহিরুল ইসলাম প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version