Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভূঞাপুরে ‘প্রতিভা ছাত্র সংগঠনের পুরষ্কার বিতরণ’

ফরমান শেখ: করোনাভাইরাসের কারণে সামাজিক গণমাধ্যম ফেসবুক (অনলাইন) ভিত্তিক গান-গজল ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় টাঙ্গাইলের ভূঞাপুরে ৬জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করেছে স্থানীয় সেচ্ছাসেবী ও সামাজিক সেবামূলক ‘প্রতিভা ছাত্র সংগঠন’।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ভূঞাপুর পৌর শহরের নির্মাণ প্রকৌশল ভবনের তৃতীয় তলায় প্রতিভা ছাত্র সংগঠনের কার্যালয়ে এ পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

এসময় প্রতিভা ছাত্র সংগঠনের সভাপতি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- প্রতিভা ছাত্র সংগঠনের উপদেষ্টা ও অধ্যাপক মো. আনোয়ার হোসেন তালুকদার, মো. আব্দুল বাছেদ সরকার, প্রভাষক ও সাংবাদিক মো. আখতার হোসেন খান, ভূঞাপুর থানার এসআই মো. সাইফুল ইসলাম, উদীচী ভূঞাপুর শাখা’র সাধারণ সম্পাদক মো. হাসান ছারোয়ার লাভলু, ,স্বরবৃত্ত আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, প্রতিভা ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল করিম প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version