Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভূঞাপুরে প্রশ্ন ফাঁসের অভিযোগে একজনকে কারাদণ্ড

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বহিরাগত একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পরীক্ষার হলে অসাদুপায় অবলম্বনের দায়ে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) এসএসসির হিসাববিজ্ঞান পরীক্ষায় নিকরাইল রানী দিনমনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আল আমিন নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি গ্রামের আমির হোসেনের ছেলে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ বলেন, উপজেলার নিকরাইলের একটি কেন্দ্রে প্রশ্নফাঁসের ঘটনায় একজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version