নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে প্রেমের সম্পর্কে জড়িয়ে চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগি ওই তরুণী বাদী হয়ে রবিবার (৩ এপ্রিল) রাতে ভূঞাপুর থানায় ওয়াসিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন।
ওয়াসিম উপজেলার অর্জুনা ইউনিয়নের অর্জুনা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
তরুণী জানান, ওয়াসিম প্রেমের সম্পর্কে বিয়ের কথা বলে একাধিকবার শারীরিক মেলামেশা করেছে। একপর্যায়ে বিয়ের কথা বললে সে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়।
তিনি জানান, পরে কোন উপায় না পেয়ে বাধ্য হয়ে থানায় তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।
তবে মামলার তদন্তকারী ভূঞাপুর থানার উপ-পরিদশর্ক (এসআই) জিলক্বদ হোসেন কোন তথ্য দিতে রাজি হয়নি। তবে তিনি এই ধরণের কোন ধর্ষণের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, ভুক্তভোগী মেয়েটি ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এনে মামলা দায়ের করেছেন। পরে মেয়েটির মেডিকেল পরীক্ষার জন্য সোমবার তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, এই ঘটনায় অভিযুক্ত ওয়াসিমকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
