প্রতিনিধি, ভূঞাপুর: “দুর্ঘটনা ও দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনা বাংলা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলে ভূঞাপুরেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা করা হয়েছে। এ উপলক্ষে (১৫ নভেম্বর) সকাল ১০ টায় ভূঞাপুর ফায়ার সার্ভিস কার্যালয় চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের করে ভূঞাপুর ফায়ার স্টেশন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতির সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন- প্রধান অতিথি মোছা: নার্গিস বেগম। বিশেষ অতিথি ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ্ আলম প্রামাণিক, থানা তদন্ত কর্মকর্তা লুৎফর রহমান, স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, ভূঞাপুর প্রেসক্লাব দপ্তর ও পাঠাগার সম্পাদক ফরমান শেখ প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
