Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভূঞাপুরে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ

মোঃ নাসির উদ্দিন, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যার্তদের মাঝে এমপি ছোট মনির রান্না করা খাবার বিতরণ করেন।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে বন্যা দুর্গত উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌর সভার অসহায় বানবাসীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম প্রমুখ।
প্রধানমন্ত্রীন ত্রাণ সহায়তা কর্মসুচী থেকে প্রতিদিন এ খাবার বিতরণ অব্যাহত থাকবে বলে জানা যায়।
পরে এমপি ছোট মনির জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version