Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভূঞাপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ

ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ গরুর খামারীদের মাঝে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। রবিবার (০৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এই গো-খাদ্য বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সাংসদ ছোট মনির, উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, আলিফ নূর মিনি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.স্বপন চন্দ্র দেবনাথ, ভেটেনারি সার্জন ডা. শরীফ আব্দুল বাছেদ, থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির, মো. রহিজ উদ্দিন আকন্দ প্রমুখ।

এতে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌর সভার মোট ৭৩ জন খামারীদের মধ্যে গো-খাদ্য বিতরণ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version